দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৯৯ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৮৩ জন।
মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জনে।
শুক্রবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ৬৩ জনের মৃত্যুর হয়।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 




















