শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণের দাম কমছে

স্বর্ণের দাম কমছে

দেশে স্বর্ণের বাজারের দাম নির্ধারণ করে থাকে বাজুস। বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করেই মূলত তারা দাম নির্ধারণ করে থাকেন।

বিশ্ববাজারে বড় দরপতন হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২১ জুন) দাম কমানোর ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। 

দেশে স্বর্ণের বাজারের দাম নির্ধারণ করে থাকে বাজুস। বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করেই মূলত তারা দাম নির্ধারণ করে থাকেন। এর আগে বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও দু’দফা দাম বৃদ্ধি করা হয়। 

দেশে স্বর্ণের দাম বাড়া বা কমা নির্ভর করে বিশ্ববাজারের ওপর। বিশ্ববাজারে বাড়লে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়। ঠিক তেমনি বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও তা কমে যায়। বাংলাদেশে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করার পর বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০০ ডলারের ওপরে কমে গেছে। ফলে স্বাভাবিকভাবেই দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হবে। 

জানা গেছে, এই দফায় ভরি প্রতি স্বর্ণের দাম ৪ হাজার টাকা পর্যন্ত কমানোর ঘোষণা আসতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সোমবার। এই সিদ্ধান্ত নেবে বাজুসের কার্যনির্বাহী কমিটি। 

বর্তমানে দেশে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৩৩৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ৫৮৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৬২ টাকায় বিক্রি হচ্ছে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বর্ণের দাম কমছে

প্রকাশিত সময় : ০৩:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১