শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে করোনায় আরও ১২জনের মৃত্যু

করোনায় সিলেটে আজও ১২ জনের প্রাণহানি হয়েছে। এ সংখ্যা গতকালও একই ছিলো। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬৫ জনের। মারা যাওয়াদের মধ্যে ৬ জন সিলেট জেলার বাসিন্দা। ২ জন সুনামগঞ্জের ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২২ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৮১ জন, সুনামগঞ্জে ২৪, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজারে ২১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ২ শত ৬০ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৭ হাজার ৩ শত ৬৩ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৯ শত ২৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ১ শত ৪১ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৪ শত ৬৫ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ হাজার ৩ শত ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে মোট প্রাণহানি হয়েছে ৯৮৪ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৭১৪ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারে ৭০ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৮৭ জনের প্রাণহানি হয়েছে করোনায়।
অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩৯০ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১ জন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিলেটে করোনায় আরও ১২জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০১:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১