শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তবে আগের দিন মঙ্গলবারের চেয়ে মৃত্যুর সংখ্যা ৫ জন বেড়েছে। গতকাল মঙ্গলবা সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গে ৪ জন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হওয়ার পরও অন্য জটিলতায় ২জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহী ৩ চাঁপাইনবাবগঞ্জ ৪ ও পাবনার এক এবং নাটোরের ২ জন আছেন। গতকাল ৫ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। বর্তমানে রামেক হাসপাতালে ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪৫ জন। ছুটি নিয়ে বাড়ি গেছেন ২০ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৯:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১