শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৩ জন, নওগাঁর একজন, নাটোরের একজন ও কুষ্টিয়ার ২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ২ জন করোনা পজেটিভ, ৩ জন উপসর্গ নিয়ে এবং ২ জন নেগেটিভ হবার পর মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩ জন।

এ নিয়ে ২৮৬ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৪৫ জন। এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৫৭ টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৩:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১