শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৫৫ জন হাসপাতালে

দেশে বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন রোগীর মধ্যে ২৩৩ জনকে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত প্রায় ১ হাজার ২৫৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ১ হাজার ১২০ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকি ১৩৭ ঢাকার বাইরে আছেন।

প্রতিবেদনে বলা হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১১ হাজার ২৩৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৯২৭ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে প্রথম ডেঙ্গু রোগী পাওয়া যায় ২০০০ সালে। ওই বছর ৯৩ জন মারা গিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৫৫ জন হাসপাতালে

প্রকাশিত সময় : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১