শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছে ৭০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭০ জন মারা গেছে। যা গত আড়াই মাস পর সর্বনিম্ন মৃত্যু। এর আগে চলতি বছরের ১৯ জুন আজকের চেয়ে কম ৬৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এ ছাড়া একই সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৭ জন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত করোনায় মোট প্রাণ হারিয়েছেন ২৬ হাজার ৪৩২ জন। একই সময়ে শনাক্ত হওয়া তিন হাজার ১৬৭ জনকে নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী মোট শনাক্ত হলেন ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হলেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন। করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৯ হাজার ৪৭৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৪৩৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯০ লাখ ২১ হাজার ১০২টি জানিয়ে অধিদফতর জানাচ্ছে, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৮২ হাজার ৫৯৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৩৮ হাজার ৫০৪টি।

একই সময়ে করোনাতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৫২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭০ জনের মধ্যে পুরুষ ৩৪ জন আর নারী ৩৬ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ১১৮ জন আর নারী মারা গেলেন নয় হাজার ৩২৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় ৮১ থেকে ৯০ বছরের মধ্যে রয়েছেন চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন একজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছে ৭০ জন

প্রকাশিত সময় : ০৬:৫১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১