শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ ৪ জঙ্গি গ্রেপ্তার

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার (৩ সেপ্টেম্ব) দিবাগত ভোররাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে।

র‍্যাব-১৪-এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হান্নানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।

তিনি বলেন, কিছুক্ষণ গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আটক চারজনের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাব-১৪-এর অধিনায়ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ময়মনসিংহে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ ৪ জঙ্গি গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১১:৩৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১