শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৪৮

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সর্বমোট হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ২৫৫ জনে। এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪৮ জনের মধ্যে ৩৪ জন ঢাকার বাইরে এবং বাকি ২১৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ২২১ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৪১ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ১৮০ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে সাত হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৯৮০ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন। চলতি মাসে এ পর্যন্ত মোট ২ হাজার ৮৯৯ জনের ডেঙ্গু শনাক্ত হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৪৮

প্রকাশিত সময় : ০৮:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১