শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হেফাজত নেতা রিজওয়ান রফিকী গ্রেফতার

হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার নেতাদের উষ্কানি দেয়ায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর, ২০২১) দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে ডিবি পুলিশের মতিঝিল বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার জানান, মতিঝিল, পল্টন ও বাইতুল মোকারররম এলাকায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় যেসব নেতা গ্রেফতার হয়েছে তাদেরকে উস্কানিমূলক কথা বলে প্রভাবিত করতো হেফাজতের এ নেতা।

এ কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে কিনা সে সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হেফাজত নেতা রিজওয়ান রফিকী গ্রেফতার

প্রকাশিত সময় : ০৯:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১