বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলে দেওয়া হলো নগদের ১৮ হাজার অ্যাকাউন্ট

ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’-এর জব্দ থাকা ১৮ হাজার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

৪ সেপ্টেম্বর অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের কারণ দেখিয়ে এসব অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দিয়েছিল নগদ।

নগদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের অভিযোগে স্বয়ংক্রিয়ভাবে কয়েকটি অ্যাকাউন্ট হোল্ড করা হয়েছিল। কয়েক দফা যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার পর ৮টি অ্যাকাউন্ট বাদে নগদের বাকি অ্যাকাউন্টগুলো পুনঃ সচল করা হয়েছে। এর ফলে ১৮ হাজার গ্রাহকের অর্থ সম্পূর্ণ নিরাপদ করা সম্ভব হয়েছে।

সম্প্রতি কতিপয় ই-কমার্স প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের লক্ষণ পরিলক্ষিত হলে গ্রাহকের নিরাপত্তা সুনিশ্চিতের জন্য ‘নগদ’-এর অত্যাধুনিক প্রযুক্তি বলে কিছু অ্যাকাউন্টের স্থিতি স্বয়ংক্রিয়ভাবে হোল্ড হয়ে যায়।

অনতিবিলম্বে ‘নগদ’ কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে ধাপে ধাপে খুলে দেওয়া হচ্ছিল অ্যাকাউন্টগুলো।

এক সপ্তাহ আগেই নগদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৩ সেপ্টেম্বরের মধ্যে চক্রান্তের পেছনে জড়িত অ্যাকাউন্টগুলোকে চিহ্নিত করে বাকি সব সাধারণ গ্রাহকের অ্যাকাউন্ট পুনঃ সচল হবে।

সেই সময়সীমার একদিন আগেই ‘নগদ’ বিষয়টি গ্রাহকের স্বার্থে সুরাহা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খুলে দেওয়া হলো নগদের ১৮ হাজার অ্যাকাউন্ট

প্রকাশিত সময় : ০৯:২৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১