শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে আরও ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এই অনুমোদন দিয়েছে।
৬৩টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই ২ হাজার ৫২০ টন ইলিশ রপ্তানি করবে। প্রত্যেক প্রতিষ্ঠান ৪০ টন করে এই ইলিশ রপ্তানি করবে। কোনো প্রতিষ্ঠান অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করতে পারবে না।
গত ২০ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ৫০টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে প্রথম চালানের ইলিশ গতকাল (২১ সেপ্টেম্বর) ভারতে পৌঁছেছে।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























