শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ই-কমার্সে মিম

সম্প্রতি বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশের মানুষের মধ্যে। সেসব প্রতিষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডরসহ বিভিন্ন উচ্চপদে যুক্ত ছিলেন বিনোদন ও ক্রীড়া জগতের তারকারা। এরই মধ্যে দেশে আসছে নতুন এক ই-কমার্স সাইট ‘লেট’স গো মার্ট’। আর এ প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেছেন এই অভিনেত্রী।

এ বিষয়ে তিনি বলেন, ‘গত ২৮ সেপ্টেম্বর আমি চুক্তি স্বাক্ষর করেছি। ১ বছরের জন্য এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে আমার। দেশের মানুষের মাঝে ই-কমার্স নিয়ে যে বিরূপ ধারণা চলে আসছে, আশা করছি সেই ধারণা পাল্টে দেবে এই প্রতিষ্ঠান।’ উল্লেখ্য, দীপঙ্কর দীপনের পরিচালনায় অন্তর্জাল সিনেমার শুটিংয়ে ব্যস্ত এই অভিনেত্রী। ঢাকার একটা লোকেশনে সিনেমাটির শুটিং করছেন। আর মাত্র ২ দিন শুটিং করলেই শেষ হবে তার অংশের শুটিং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ই-কমার্সে মিম

প্রকাশিত সময় : ১১:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১