রোববার (১৬ জানুয়ারি) মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, অফিসিয়াল চিঠি আমরা এখনো হাতে পাইনি। তবে এক থেকে দুই সপ্তাহ পিছিয়ে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকেও বিষয়টি মোটামুটি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়, বইমেলা পেছানোর বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাংলা একাডেমির মহাপরিচালককে অবহিত করেছেন। সূত্র: বাংলানিউজ

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























