রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরব প্রবেশে নতুন নির্দেশনা

ওমরাহ পালনে সৌদি আরব গমনেচ্ছুদের যে নির্দেশনা ছিল তা হালনাগাদ করা হয়েছে। এ জন্য ভ্রমণকারীদের অবশ্যই করোনার নেগেটিভ সনদ থাকতে হবে। এ নির্দেশনা সৌদি আরবে ভ্রমণে ইচ্ছুক সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির সরকার। এ নির্দেশনা কাল বুধবার রাত একটা থেকে কার্যকর হবে।সৌদি আরবের হজ এবং ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র ওমরাহ পালন বা ভ্রমণের জন্য সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে রওনা দেওয়ার ৪৮ ঘণ্টা আগে করোনার পিসিআর কিংবা অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে।

নেগেটিভ সনদ থাকলে তবেই সৌদি আরবে প্রবেশ করা যাবে। হালনাগাদ এ নির্দেশনা কাল বুধবার রাত একটা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সূত্র জানায়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নির্দেশনা হালনাগাদ করেছে দেশটির সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদি আরব প্রবেশে নতুন নির্দেশনা

প্রকাশিত সময় : ১১:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২