মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষুদে পাঠকদের সরব উপস্থিতিতে আলোকিত বইমেলা

বইমেলা শুরুর পর আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) ছুটির দিন। এদিনও শিশুদের এলাকা ছিল জমজমাট। নির্ধারিত সময়ে বেলা ১১টায় বইমেলায় প্রবেশ করতে পেরে আনন্দিত শিশুরা। সকাল থেকেই শিশু-কিশোরদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্ষুদে পাঠকদের উপস্থিতি ছিল বেশি। ছুটির দিন হওয়াতে সকাল সকাল বাবা-মায়ের হাত ধরে মেলায় এসেছে শিশুরা।

শিশু-কিশোররা জানিয়েছে, সকালে বড়দের ধাক্কাধাক্কি নেই। বড়দের জন্য তারা ভালোভাবে ঘুরতে পারে না। পছন্দের বই খুঁজে নিতে পারে না। এখন বড়রা নেই। পছন্দের সব বই নির্বাচন করতেই তারা আজ বেশি ব্যস্ত। শিশুদের পছন্দের তালিকাতে আছে হাস্যরসাত্বকসহ ভূতের সব গল্পের বই। তাছাড়া শিশুদের পছন্দের তালিকাতে রয়েছে ছড়া ও ছবির বইও। পাশাপাশি শিশু চত্বরে খেলাধুলা করে সময় কাটছে তাদের।

রাজধানীর নীলক্ষেত সরকারি স্কুলের শিক্ষক সুরাইয়া বেগম তার মেয়ে সায়মাকে নিয়ে মেলায় এসেছেন। সায়মা চতুর্থ শ্রেণিতে পড়ে। ঠাকুরমার ঝুলি পড়তে খুব ভালো লাগে তার।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ক্ষুদে পাঠকদের সরব উপস্থিতিতে আলোকিত বইমেলা

প্রকাশিত সময় : ০৪:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২