রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সয়াবিন তেলের দাম কমল 

সয়াবিন তেলের দাম কমিয়েছে সরকার। বোতলজাত এবং খোলা সয়াবিনের খুচরা মূল্য কমানোর আগে আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট কমানো হয়েছিল। ভোক্তাদের নাগালের মধ্যে দাম রাখতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার সচিবালয়ে তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

তিনি বলেন, খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে অপরদিকে, ৫ লিটারের দাম ৩৫ টাকা কমিয়ে করা হয়েছে ৭৬০ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ৪ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আসছে ঈদুল ফিতর পর্যন্ত এ দাম কার্যকর থাকবে বলে জানান তিনি।আগামীকাল থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরও পাঁচ-ছয়দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সয়াবিন তেলের দাম কমল 

প্রকাশিত সময় : ০৮:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২