রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাসের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বিইআরসি’র

বাসাবাড়ির গ্যাসের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানিতে এ সুপারিশ করা হয়।

বিইআরসি’র কারিগরি মূল্যায়ন কমিটি গ্রাহকদের এক চুলা ৯২৫-৯৯০ টাকা এবং দুই চুলা ৯৭৫-১০৮০ টাকার করার প্রস্তাব করেছে।

এতে দুই চুলার গ্রাহকদের মাসে ১০৫ টাকা এবং এক চুলার গ্রাহকদের মাসে ৬৫ টাকা বাড়ানোর প্রস্তাব করা হলো

সে সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেছেন, প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণে গণশুনানি শুরু হয়েছে। চুলচেরা বিশ্লেষণের পরই আমরা সিদ্ধান্ত নেব। আমরা অমানবিক হব না।

সোমবার দেশে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে আপত্তি জানিয়ে বর্তমান দাম বহাল রাখার আহ্বান জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি অধ্যাপক ড. এম শামসুল আলম। এ সময় ভোক্তাদের পক্ষে পাঁচটি সুপারিশও তুলে ধরেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলো গ্যাসের দাম ১১৭ শতাংশ পর্যন্ত বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গ্যাসের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বিইআরসি’র

প্রকাশিত সময় : ১১:৩৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২