শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করা সেই রনির ঘর ভাঙল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করা রোহিনী চন্দ্র বর্মণ রনির (২৫) এক ঘর ভেঙেছে। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দু’জনকে একসঙ্গে নিয়ে সংসার সাজাতে ব্যর্থ হলেন রনি। বিয়ের মাত্র ২২ দিনের মাথায় দ্বিতীয় স্ত্রী মমতা রানীর (১৮) সঙ্গে বিচ্ছেদ ঘটান তিনি। গত বৃহস্পতিবার (১২ মে) উভয় পরিবারের সম্মতিক্রমে এফিডেভিট মূলে এই বিচ্ছেদ হয়।

শনিবার (১৪ মে) সন্ধ্যায় মমতা রানীর ভাই পলাশ চন্দ্র রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত বুধবার (২০ এপ্রিল) রাতে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষিদ্বর এলাকায় জামিনী চন্দ্র বর্মনের ছেলে রোহিনী চন্দ্র বর্মন রনি তার বাড়িতে ইতি রানী (২০) ও মমতা রানীকে (১৮) পাশাপাশি বসিয়ে ঘটা করে পারিবারিকভাবে বিয়ের আয়োজন করে। বিয়ে শেষে এক সঙ্গে দুই প্রেমিকাকে ঘরে তোলেন রনি। বিয়ের এত অল্প দিনের মাথায় বিচ্ছেদ কেন এর কারণ তেমনভাবে জানা যায়নি। মুখ খোলেননি মমতা রানীও। তবে মমতার পরিবারের কোনো অভিযোগ নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন মমতা রানী ভাই পলাশ রায়।

এ বিষয়ে একাধিকবার রোহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, রনির বাবা জামিনী চন্দ্র গণমাধ্যমকে বলেন, ‘মমতা স্বেচ্ছায় আমার ছেলেকে তালাক দিয়েছে। এতে আমরা অমত করিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করা সেই রনির ঘর ভাঙল

প্রকাশিত সময় : ০৮:৫৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২