মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সবজি, মুরগি ও আটার দাম বেড়েছে

কয়েকটি পণ্যের দাম বাড়ল। এ তালিকায় রয়েছে ডিম, সবজি, মুরগি ও প্যাকেটজাত আটা। এসব পণ্যের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সবজির দাম। দাম বাড়ার কারণ হিসেবে দেশের বন্যা পরিস্থিতিকে দায়ী করছেন বিক্রেতারা। 

আজ শুক্রবার (২৭ মে) সকালে রাজধানীর মিরপুরসহ বেশ কয়েকটি বাজারে দেখা যায়, শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায়, লম্বা বেগুন প্রতিকেজি ৮০ টাকায়, গোল বেগুন ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, করলা ৭০ টাকা, চায়না গাজর প্রতিকেজি ১৬০ টাকা, চাল কুমড়া প্রতিপিস ৫০ টাকা, প্রতিপিস লাউ আকারভেদে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, পেঁপের কেজি ৫০ টাকা, বরবটির কেজি ৮০ টাকা, ধুন্দলের কেজি ৭০ টাকা এবং মটরশুঁটির কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।  

এইসব বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায় এবং কাঁচা কলার হালি মিলছে ৫০ টাকায়। পেঁপের কেজি ৫০ টাকা এবং লেবুর হালি ২০ থেকে ৩০ টাকা।

এসব বাজারে বেড়েছে ডিমের দাম। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। বাজারে হাঁসের ডিমের ডজন ১৬০ টাকা ও দেশি মুরগির ডিমের ডজন ১৯০ টাকায় মিলছে। বাজারের অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ডিমের চাহিদা বেড়েছে। এছাড়াও বন্যার কারণে ডিমের উৎপাদন কম থাকায় দাম বেড়েছে বলে জানান দোকানিরা।

এছাড়া বাজারে প্যাকেট আটার দাম বেড়েছে। বিভিন্ন কম্পানির প্যাকেটজাত আটার দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে। প্যাকেট আটার কেজি এখন বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। একদিনের ব্যবধানে প্যাকেটজাত আটার মূল্য বেড়েছে। একদিন আগেও প্যাকেট আটার কেজি বাজারে বিক্রি হতো ৩৫ টাকায়। খোলা আটার কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

দোকানিরা জানান, একদিনের ব্যবধানে প্যাকেট আটার দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা। বিভিন্ন কম্পানির প্রতিকেজির প্যাকেট বিক্রি করছি ৪৮ থেকে ৫০ টাকায়। আটা-গম ভারত থেকে আমদানি বন্ধ ও ইউক্রেন যুদ্ধের কারণে আটার দাম বেড়েছে।

পাশাপাশি বাজারে ব্রয়লার মুরগিরও দাম কিছুটা বেড়েছে। প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সবজি, মুরগি ও আটার দাম বেড়েছে

প্রকাশিত সময় : ০২:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২