শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪১০ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়লো 

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ৪১০ জন যাত্রী ঢাকা ছেড়েছে। করোনা মহামারির কারণে ২ বছর পর বাংলাদেশে থেকে হজে গেল।

রোববার (৫ জুন) সকাল ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩০০১।

ফ্লাইটটির জেদ্দার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে গন্তব্যে পৌঁছার কথা রয়েছে। এদিন হজযাত্রী নিয়ে  বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের আরও দুটি ফ্লাইট যাবে।

গত শুক্রবার (৩ জুন) হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বাংলাদেশ থেকে এবার ১২৮টি ফ্লাইট পরিচালিত হবে। বাংলাদেশ বিমান ৬৫টি, সাউদিয়া ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে।

বিমান থেকে জেদ্দা রুটে ৫১টি ও মদিনা রুটে ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। যার মধ্যে চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯টি, চট্টগ্রাম-মদিনা রুটে ২টি এবং সিলেট-জেদ্দা রুটে ২টি ফ্লাইট পরিচালিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 

করোনা মহামারির কারণে গেলো ২ বছর বাংলাদেশে থেকে কেউ হজে অংশ নিতে পারেননি। এবার হজে সারা বিশ্বের ১০ লাখ মুসল্লি অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাচ্ছেন। যদিও আগে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ বাংলাদেশ থেকে হজে অংশ নেওয়ার সুযোগ পেতেন। 

এবছর ৬৫ বছরের নীচের বয়সীরা এবার হজে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। যাওয়ার ৭২ ঘন্টার মধ্যে তাদেরকে কোভিড-১৯ টেস্টের নেগেটিভ ফলাফল জমা দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৪১০ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়লো 

প্রকাশিত সময় : ১১:২৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২