শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে আরও ১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হজযাত্রা শুরুর পর মোট ১৩ বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ নয়জন ও নারী চারজন। সর্বশেষ মঙ্গলবার নওগাঁর মো. আব্দুল মোত্তালিব (৫৮) মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর: বিটি ০৬৮৬৭১০। আব্দুল মোত্তালিব ওগাঁ জেলার বাসিন্দা ছিলেন। বুধবার (৬ জুলাই) রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) পর্যন্ত গত ৩২ দিনে ১৬৫টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।

আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৬০ হাজার জন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদি আরবে আরও ১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২