শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

হজের পর সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। তার নাম মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮)। তিনি ঢাকা জেলার বাসিন্দা। শনিবার (১৬ জুলাই) পবিত্র মক্কায় মারা যান তিনি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

হজ করতে গিয়ে এ নিয়ে ২১ জন বাংলাদেশি মারা গেলেন। তাদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ছয়জন। মক্কায় ১৬, মদিনায় তিন এবং জেদ্দায় একজন মারা যান।

অন্যদিকে হজ শেষে সৌদি থেকে দেশে ফিরেছেন ছয় হাজার ৫০১ জন হাজি।

গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৫২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২