শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হজ শেষে দেশে ফিরলেন ১৪,৮৬২ জন

পবিত্র হজ পালন শেষে ছয়দিন সৌদি আরব অবস্থানের পর দেশে ফিরলেন ১৪ হাজার ৮৬২ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি, সৌদি এয়ারলাইন্সের ১৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনের তথ্য মতে, পবিত্র হজ শেষে গত ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৪০টি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা। আগামী ৪ আগস্ট ফিরতি ফ্লাইট শেষ হবে।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মারা যাওয়া হজযাত্রী/হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও নারী সাতজন। তাদের মধ্যে মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা গেছেন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হজ শেষে দেশে ফিরলেন ১৪,৮৬২ জন

প্রকাশিত সময় : ১২:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২