বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে ৪২ দিনে ১০০ কোটি টাকা টোল আদায়

পদ্মা সেতুতে গাড়ি পারাপারে ৪২ দিনে ১০০ কোটি টাকা টোল আদায় হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এদিন রাত ১২টার পর দিনে আদায় করা টোলের হিসাব মিলানোর নিয়ম থাকায় প্রকৃত টাকার পরিমাণ জানাতে পারেননি তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাত ১২টা পর্যন্ত সেতুতে টোল আদায়ের পরিমাণ ছিল ৯৯ কোটি সাত লাখ ৮৩ হাজার ৪০০ টাকা। ওই সময় পর্যন্ত সেতুতে গাড়ি পারাপার হয়েছে সাত লাখ ৭৪ হাজার ৮২৫টি। সেতুতে প্রতিদিন কমবেশি দুই কোটি টাকা টোল আদায় হয়। সেই হিসাবে শুক্রবার শত কোটি টাকার বেশি আয় হয়েছে।উল্লেখ্য, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু গত ২৫ জুন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ টাকায় নির্মিত এ সেতুর অর্থায়ন করে সোনালী ব্যাংক। গত ২৬ জুন থেকে পদ্মা সেতুতে গাড়ি চলাচল শুরু হয়। চালুর একদিন পর থেকেই সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পদ্মা সেতুর পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতেও টোল আরোপ করে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

পদ্মা সেতুতে ৪২ দিনে ১০০ কোটি টাকা টোল আদায়

প্রকাশিত সময় : ১০:০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২