জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ব্রয়লার মুরগি, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। শুক্রবার (১২ আগস্ট) গাজীপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৭৫ টাকা।
ব্রয়লারের পাশাপাশি সোনালি ও পাকিস্তানি মুরগির দামও বেড়েছে। প্রতি কেজি সোনালি ও পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৩০ টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল ২৮০ থেকে ২৯০ টাকা। এদিকে ডিমের দোকান ঘুরে দেখা যায়, প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা। যা গত সপ্তাহে ছিল ৩৮ থেকে ৪০ টাকা। এক যুবক বলেন, ‘মুরগী, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যর দাম বেড়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























