ফিরে আসো হে কাণ্ডারি,তুমি একবার ;
দেখে যাও ,
তোমার সোনার বাংলা শ্মশান হয়েছে আবার ।।
বাংলার স্বাধীনতা তুমি দিয়েছো এনে,
ভালোবেসে বাংলার মানুষকে মনে ও প্রাণে,
স্বাধীনতা এনে দিলে তুমি ঠিকই;
স্বাধীনতার স্বাদ দিতে পারলে তুমি কই।
যার জন্য তুমি রাখলে বাজী তোমার পুরোটা জীবন,
সেই বাংলার মানুষই দিলো উপহার তোমায়,নিষ্ঠুর মরণ।
শান্তির পথে তুমি ছিলে এক অগ্রনায়ক,
বিশ্বশান্তির কোকিল তুমি, তুমি অদ্বিতীয়, তুমি ই শান্তির বাহক;
তোমার মতো পাই না তো কাউকে আর,
তাই তোমাকেই ডাকি আমি বারে বার।।
পাঁচ দশকের স্বাধীনতা বন্দী হয়েছে কি জানি; কীসের মাঝে?
সেকুলারিজম, সমাজতন্ত্র নেই যেন আর এই সমাজে;
এখানে এখন আগুনে মানুষ পুড়ে,
তোমার স্বপ্নের সাজানো ঘরগুলো রয়ে গেলো অনেক দূরে ;
সম্প্রীতি সব পুড়ে হয়ে গেছে ছাই ,
চারিদিকে আজ সংখ্যালঘু নির্যাতনের খবর সহসা পাই ;
চেতনার চেয়ে চেতনাবাজ হয়ে গেছে খুব বেশি,
চেতনার গলায় রশি ঝুলিয়ে তারা, দিয়ে চলে এই বাংলার ফাঁসি।
আমি নিজ চোখে দেখেছি কী করে তারা আত্মতুষ্টির ঢেকুর তুলে,
কী করে তারা,১৬ কোটি মানুষের চোখ ফাঁকি দিয়ে ইউরোপে টাকার পাহাড় তুলে।
আমি সেই বাকশাল ফিরে চাই,
মানুষের মাঝে চাই- সেই সম্প্রীতি আবার;
আমি সেই বাংলা ফিরে পেতে চাই,
যেই বাংলা ছিল তোমার আমার।।
লেখক- বিপ্লব চন্দ্র রায় , রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ,ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: 


























অসাধারণ ব্রো