বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিন মাসে পদ্মা সেতুতে টোল আদায় ২০০ কোটি ছাড়িয়েছে

পদ্মা সেতু চালুর পর থেকে এখন পর্যন্ত মোট ১৪ লাখ যানবাহন দেশের দীর্ঘতম এই সেতুটি পারাপার হয়েছে। আর এসব যানবাহন থেকে মোট টোল আদায় ছাড়িয়েছে ২০১ কোটি। উদ্বোধনের পরদিন (২৬ জুন) থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত (৯২ দিনে) সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে এই টোল আদায় হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এই তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ২০১ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৫০ টাকা। আর সেতুটি পারাপার হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৮৫২টি যানবাহন

গত ২৫ জুন ঘটা করেই ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন সকাল ৬টা থেকেই সেতুতে যান চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়। সেতুটি চালু হওয়ার পর থেকেই বদলে গেছে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। তবে শুরুর দিনে মোটরসাইকেল চলাচল করলেও দুর্ঘটনার পর বন্ধ হয়ে গেছে দুই চাকার এই যানটির চলাচল।

সেতু বিভাগ সূত্র জানিয়েছে, প্রতিদিন গড়ে পদ্মা সেতু দিয়ে ১৫ হাজার ৫৬৮টি যানবাহন পারাপার হয়েছে। আর গড়ে দৈনিক টোল আদায় হয়েছে দুই কোটি ১৬ লাখ ২৭ হাজার ১৭২ টাকা। এরমধ্যে জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা আদায় হয়েছে। ওই মাসে সর্বোচ্চ পাঁচ লাখ ৮৭ হাজার ২০টি যানবাহন পারাপার হয়েছে। আর প্রতিটি যানবাহন থেকে গড়ে এক হাজার ৩৮৯ টাকা টোল আদায় হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

তিন মাসে পদ্মা সেতুতে টোল আদায় ২০০ কোটি ছাড়িয়েছে

প্রকাশিত সময় : ১০:৫৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২