বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় আজ থেকে ৯৫ টাকায় চিনি বিক্রি

আজ বুধবার (২৬ অক্টোবর) থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাকে করে ৯৫ টাকা কেজি দরে প্যাকেট চিনি বিক্রি শুরু হবে। এমনই ঘোষণা দিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে রাজধানীর ৬টি স্পটে সরকারি দামে চিনি বিক্রি করবে দেশবন্ধু গ্রুপ। তবে সিটি গ্রুপ নির্দিষ্ট স্পট না জানালেও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চিনি বিক্রি করবে বলে ঘোষণা দিয়েছে।

কোম্পানি দুটির বরাত দিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, রাজধানীতে ৯৫ টাকায় চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এই দুই কোম্পানি। সরকার প্রতি কেজি খোলা চিনি ৯০ টাকা, আর প্যাকেটজাত চিনির কেজি ৯৫ টাকা নির্ধারণ করেছে।

বুধবার সকাল থেকে দেশবন্ধু গ্রুপ মতিঝিল, সচিবালয়, প্রেস ক্লাব, জিরো পয়েন্ট, নিউমার্কেট ও কাওরান বাজার এলাকায় নির্ধারিত দামে (প্রতি কেজি ৯৫ টাকা) চিনি বিক্রি করবে। চিনির উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিলার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের একদিন পরই দেশবন্ধু গ্রুপ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এদিকে সোমবার (২৪ অক্টোবর) থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ ও উন্মুক্ত স্থানে জনসাধারণের কাছে ভর্তুকি মূল্যে চিনি বিক্রির কার্যক্রম শুরু করেছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। সংস্থাটির ট্রাক সেলে প্রতি কেজি ৫৫ টাকা দরে চিনি কিনতে পারছেন সাধারণ মানুষ। এজন্য টিসিবির ফ্যামিলি কার্ডেরও প্রয়োজন হচ্ছে না।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে, এক কেজি চিনি কিনতে ভোক্তাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভর্তুকি দামে টিসিবির এই চিনি বিক্রি চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকায় আজ থেকে ৯৫ টাকায় চিনি বিক্রি

প্রকাশিত সময় : ১২:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২