বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভরিতে স্বর্ণের দাম বাড়লো ১৭৫০ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ দাম নির্ধারিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাজুস।

সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৮৪ হাজার ২১৪ টাকা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে।

বাজুস জানায়, ১৮ নভেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮৪ হাজার ২১৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ৩৬৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৮ হাজার ৯৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৬৮৭ টাকা।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

ভরিতে স্বর্ণের দাম বাড়লো ১৭৫০ টাকা

প্রকাশিত সময় : ১০:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২