বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী ৪০ কোম্পানি

বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত হয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক হাজার একর জায়গার ওপর প্রতিষ্ঠিত জাপানিজ অর্থনৈতিক অঞ্চল। আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক অঞ্চলটি উদ্বোধন করবেন। পুরো অর্থনৈতিক অঞ্চল চালু হলে সেখানে ১৫০ কোটি ডলার বিনিয়োগ হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। এতে কর্মসংস্থান হবে প্রায় এক লাখ মানুষের। গতকাল রবিবার এসব তথ্য জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। রাজধানীর আগারগাঁওয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সঙ্গে যৌথভাবে মতবিনিময় সভার আয়োজন করে বেজা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক তারো কাউয়াচি, জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক সালেহ আহমেদ, বেজার নির্বাহী সদস্য ইরফান শরীফ, আবদুল আজীম চৌধুরী, ডিজেএফবির সভাপতি হামিদ উজ জামানসহ অন্যরা।

বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, অর্থনৈতিক অঞ্চলটিতে বিনিয়োগে এরই মধ্যে বিখ্যাত প্রতিষ্ঠান সিঙ্গার ও জার্মানির কোম্পানি রুডলফের সঙ্গে চুক্তি সই হয়েছে। আরও ৪০টি কোম্পানি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ৩০টি কোম্পানি জাপানের।

আগামী ৬ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের দিন জাপানের দুটি কোম্পানির সঙ্গে চুক্তি সই হওয়ার কথা রয়েছে বলে জানান বেজার নির্বাহী চেয়ারম্যান। তবে ওই দুটি কোম্পানির নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন তিনি। তবে একটি সূত্র জানিয়েছে, জাপানের ওনদা করপোরেশন ও নিক্কা কেমিক্যালসের সঙ্গে এই চুক্তি হওয়ার কথা রয়েছে। ওনদা করপোরেশন ১০ একর, নিক্কা দশ একর জমি বরাদ্দ পাবে। অর্থনৈতিক অঞ্চলের এই জমিতে ওনদা গ্যাস মিটার প্রস্তুত করবে। আর নিক্কা তৈরি করবে কেমিক্যালস।

জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে সরকার ও জাপানের শেয়ার কত জানতে চাইলে শেখ ইউসুফ হারুন বলেন, বেজার শেয়ার থাকছে ২৪ শতাংশ, জাইকার ১৫ শতাংশ এবং সুমিতমো করপোরেশনের ৬১ শতাংশ।

বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, উদ্বোধনের পর কোম্পানিগুলো কারখানা নির্মাণকাজ শুরু করতে পারবে। আগামী এক বছরের মধ্যে সেখানে কারখানা থেকে উৎপাদন শুরু হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী ৪০ কোম্পানি

প্রকাশিত সময় : ০৯:৪৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২