জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (৯মার্চ) ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- ৯০
Tag :
সর্বাধিক পঠিত



























