শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সপ্তমবারের মতো ওয়াসার এমডি হলেন তাকসিম

আবারও তিন বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি (ব্যবস্থাপনা পরিচালক) পদে নিয়োগ পেয়েছেন বর্তমান এমডি তাকসিম এ খান। বৃহস্পতিবার (৩ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ২৮(২) ধারা মোতাবেক প্রকৌশলী তাকসিম এ খানকে তার বর্তমান চাকুরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থাৎ ১৪ অক্টোবর ২০২৩ হতে তিন (৩) বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনিয়োগ অথবা নিয়োগের জন্য সরকারের অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।’

প্রসঙ্গত, ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান তাকসিম এ খান। এ নিয়ে সপ্তমবারের মতো তাকে একই পদে নিয়োগ দেওয়া হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সপ্তমবারের মতো ওয়াসার এমডি হলেন তাকসিম

প্রকাশিত সময় : ১০:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩