বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ

পাঁচ দিনের ব্যবধানে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা।

দেশের বাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম। এত দিন যার দাম ছিল ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৫ হাজার ৬৯৯ টাকায় বিক্রি করা হবে। এর আগে গত ১৮ ডিসেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৪ হাজার ৩৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৯ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ ছাড়াও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়। স্বর্ণের দাম বাড়া‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ

প্রকাশিত সময় : ১০:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩