শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রপ্তানি আয়ে নতুন রেকর্ড

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ৫৭২ কোটি ৪৩ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। একক মাস হিসেবে রপ্তানি আয়ের ক্ষেত্রে তা নতুন রেকর্ড। আজ রবিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবি’র তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ৫৭২ কোটি ৪৩ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি। ২০২৩ সালের জানুয়ারিতে রপ্তানি আয় হয়েছিল ৫১৩ কোটি ৬২ লাখ ডলার। এর আগে এক মাস হিসেবে সর্বোচ্চ রপ্তানি হয়েছিল গত ডিসেম্বরে, ৫৩৬ কোটি ৫২ লাখ ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, নতুন ২০২৩-২৪ অর্থবছরের সাত মাসে (জুলাই-জানুয়ারি) বাংলাদেশ থেকে তিন হাজার ৩২৬ কোটি ডলারের রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ে রপ্তানি আয় ছিল তিন হাজার ২৪৫ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের সাত মাসে সামগ্রিক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫২ শতাংশ।

তবে আলোচ্য সময়ের জন্য সরকার রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, সেটি পূরণ হয়নি। গত জুলাই থেকে জানুয়ারি সময়ের জন্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তিন হাজার ৫৮৮ কোটি ডলারের।

দেশের রপ্তানি আয়ের বড় খাত তৈরি পোশাকে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। এ সাত মাসে পোশাক রপ্তানি হয়েছে দুই হাজার ৮৩৬ কোটি ডলারের। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল দুই হাজার ৭৪২ কোটি ডলার। তবে পোশাক রপ্তানির ওপর ভর করে সার্বিক রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে কৃষিখাতে ৪ দশমিক ৪৪ শতাংশ, প্লাস্টিক পণ্যে ১৫ দশমিক ৪৮ শতাংশ, কেমিক্যাল পণ্যে ১১ দশমিক ৬০ শতাংশ, ম্যান মেইড ফাইবারে ২৭ দশমিক ৭৬ শতাংশ আর স্পেশালাইজড টেক্সটাইলে ২৪ দশমিক ২৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকে, একই সময়ে পাটজাত পণ্যে ৬ দশমিক ৮৫ শতাংশ, হিমায়িত মাছে ১ দশমিক ৯৮ ও চামড়াজাত পণ্যে ১৪ দশমিক ৩৩ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রপ্তানি আয়ে নতুন রেকর্ড

প্রকাশিত সময় : ১০:২৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪