রক্তাক্ত একুশ
মনে পড়ে সেই বায়ান্ন’র কথা,
ভাষা শহীদের তাজা প্রাণের বিনিময়ে পেয়েছি বাংলা ভাষার স্বাধীনতা।
শহীদের দানে আজকে আমরা বাংলায় কথা বলি,
বীর ছেলেদের ত্যাগের স্মৃতি কেমন করে ভুলি?
রক্তে কেনা বাংলা আমার লাখো শহীদের দান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রাণ।
একুশে ফেব্রুয়ারি –
স্মৃতির জানালা খুলে এসেছো আমাদের অন্তরে,
একুশ তুমি জেগে রয়েছো, আজও বাংলার পথে প্রান্তরে।
শত বোনের কান্না আর শত মায়ের হাহাকার,
বুকের ভেতরে জাগিয়ে তোলে বায়ান্ন’র ধিক্কার।
নীল আকাশের বুকে উঁকি দেয় তাজা শোকের প্রতিশ্রুতি,
একুশ মানে শহীদ মিনার পুরনো কোনো স্মৃতি।
হোক কৃষক বা জেলে হোক বাঙাল বা চাষা,
গর্বিত আমি বাঙালি, গর্বিত আমার বাংলা ভাষা।
লেখকঃ সিরাজুম মনিরা
আইন ও মানবাধিকার বিভাগ,বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ।

রায়হান রোহান 

























