শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলে চড়লেই বুঝবেন মানুষ কত খুশি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টা প্ল্যান-২১০০ যেটা দিয়েছেন, সেই লক্ষ্য ধরে বাংলাদেশ এগোচ্ছে। দেশের যে অব্যাহত উন্নতি এবং মানুষের মধ্যে যে নতুন আশার সঞ্চারণ হয়েছে, এগুলো সব রাস্তায় ঘুরলেই দেখতে পাবেন, মেট্রোরেলে চড়লেই বুঝতে পারবেন যে মানুষ কতটা খুশি ও আশ্বস্ত হয়েছেন, মেট্রো রেলে নারীরা কিভাবে একা চলতে পারেন।

আজ সোমবার (৪ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশের উন্নয়ন ও অর্থনীতির সবগুলো সূচকই বাড়ছে। ফেব্রুয়ারি মাসে আমাদের রেমিট্যান্স এসেছে ২১৬ মিলিয়ন মার্কিন ডলার। কাজেই আমদের এখানে অনিশ্চয়তার কিছু নেই, হতাশারও কিছু নেই।

তিনি বলেন, দেশের উন্নয়ন নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যেমন বিএনপি মহাসচিব বলেছেন যে তিনি কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন না। তারা তো এসব কথাই বলে। বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন পদ্মা সেতু আওয়ামী লীগ বানিয়েছে, তাই এটা ভেঙে পড়বে। তিনি এ ধরনের কথা কিভাবে বলতে পারেন? এগুলো থেকে সত্যিকারের যেটা চিত্র, সেটি তুলে ধরার জন্য ডিসিদের আহ্বান জানানো হয়েছে।

মানুষের মূল উদ্বেগ হচ্ছে মূল্যস্ফীতি। এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতিই মূল উদ্বেগ হয়ে গেল, আর কিছু না। এটা মূল উদ্বেগ হয় কী করে। এক কোটি লোককে কার্ড দেওয়া হয়েছে। তারা সস্তা দামে পণ্য পাচ্ছেন।

ডিসিরা তো মাঠ পর্যায় কাজ করেন, মূল্যস্ফীতি নিয়ে তারা কিছু বলেছেন কি না; প্রশ্নে কিছুটা উষ্ণা প্রকাশ করে মাহমুদ আলী। রাজস্ব আদায় করতে ডিসিদের কোনো নির্দেশনা দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, তারা সহায়তা করবেন বলেও উল্লেখ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেট্রোরেলে চড়লেই বুঝবেন মানুষ কত খুশি: অর্থমন্ত্রী

প্রকাশিত সময় : ০৪:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪