যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে ঢাকা-ভাঙ্গা ও ভাঙ্গা-রাজবাড়ী রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন নামাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজারের (জিএম) পক্ষে সহকারী চিফ সুপারেনডেন্ট অফিসার আব্দুল আওয়াল স্বাক্ষরিত সরকারি নথিতে এ তথ্য পাওয়া যায়।চিঠিতে বলা হয়, ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে এক জোড়া এবং অপারেশনাল সুবিধার্থে একই রেক দ্বারা রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী রুটে এক জোড়া কমিউটার ট্রেন পরিচালনা করার জন্য মতামত পেশ করা হলো।ঢাকা থেকে ভাঙ্গা চলাচলকারী ট্রেনের নাম থাকবে ভাঙ্গা কমিউটার ও রাজবাড়ী থেকে ভাঙ্গা রুটে চলাচলকারী ট্রেনের নাম চন্দনা কমিউটার।ট্রেনটিতে ২৪টি প্রথম, ৪৪টি শোভন চেয়ার এবং ৪২৪টি সুলভ শ্রেণীর আসন ব্যবস্থা থাকবে।চিঠিতে জানানো হয়, উভয়পথে ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রা বিরতি থাকবে। সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার।
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে আসছে নতুন ২ জোড়া ট্রেন
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৫:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- ১২৯
Tag :
সর্বাধিক পঠিত



























