শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হজ ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে যেতে পারবেন না হাজিরা

হজ ভিসা-সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি বলছে, এই ভিসা নিয়ে জেদ্দা, মদিনা ও মক্কা শহরের বাইরে ভ্রমণ করা যাবে না। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ। হজ ভিসার মাধ্যমে হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ মৌসুমে এই ভিসার মাধ্যমে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে চলাচল করা যাবে। নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না। এ ছাড়া এই ভিসা সে দেশে কাজ করা বা বসবাসের জন্যও বৈধ হবে না। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, তা ছাড়া ভবিষ্যতে আর হজে আসা নিষিদ্ধ করা হতে পারে। খবর গালফ নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হজ ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে যেতে পারবেন না হাজিরা

প্রকাশিত সময় : ০৫:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪