মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টিতে ভেজার পর সুস্থ থাকতে করণীয়

বর্ষা মৌসুম চলছে। যেকোনো সময় বৃষ্টি শুরু হয় এই মৌসুমে। ঘরের বৃষ্টি উপভোগ্য হলেও বাইরে বের হলেই বিড়ম্বনার। বৃষ্টি হলেই রাস্তায় কাদাপানি। আর সঙ্গে ছাতা না থাকলে অসুস্থ হতে পারেন। বৃষ্টিতে ভেজার কারণে অনেকেই ঠাণ্ডা-সর্দি কিংবা ঠাণ্ডা-জ্বরে ভোগেন। বৃষ্টিতে ভেজার পর শারীরিক সুস্থতা নিশ্চিত করতে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। আসুন বিষয়গুলো জেনে নিই:

১. বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টিতে না ভেজার চেষ্টা করুন। প্রথম বৃষ্টির বাতাসে নানা দূষণ ধুয়ে যায়। এ কারণে তখন বৃষ্টিতে ভিজলে জীবাণু শরীরে এসে সংক্রমণ ঘটাতে পারে। তাই বছরের প্রথম বৃষ্টি এড়িয়ে যাবেন।

২.বৃষ্টিতে ভেজার পর গোসল করা খুব দরকার। তাই বৃষ্টিতে ভিজে গেলে গরম পানি দিয়ে গোসল করুন। তাহলে জীবাণু এবং সংক্রমণ থেকে রেহাই পাবেন।

৩. বৃষ্টিতে ভেজার পর দ্রুত কাপড় পরিবর্তন করুন। কারণ ভেজা কাপড় দীর্ঘক্ষণ পড়ে থাকলে ফ্লু সংক্রমণ হতে পারে। সেই সঙ্গে নিউমোনিয়া হওয়ার ঝুঁকিও আছে।

৪. যত দ্রুত সম্ভব বৃষ্টিতে ভেজার পর পা ধুয়ে নিতে হবে। বৃষ্টির পানির সঙ্গে মিশে থাকা রাস্তার সব নোংরা জীবাণু পায়ে লেগে থাকতে পারে।

৬. বৃষ্টিতে ভেজার পর চুল ভেজা থাকলে মাথা ব্যথা হতে পারে। তাই দ্রুত ব্লো ড্রায়ার ব্যবহার করে চুল শুকিয়ে নিন। বিশেষ করে বর্ষা মৌসুমে সূর্যাস্তের পর গোসল করবেন না তাহলে ঠান্ডা-কাশি হওয়ার সংক্রমণ বাড়তে পারে।

৭. ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন গোসলে পর। বৃষ্টিতে ভিজলে ত্বক খুব শুষ্ক হয়ে যায়। এর ফলে শুষ্ক ত্বকে চুলকানি হতে পারে। তাই বডি অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বৃষ্টিতে ভেজার পর সুস্থ থাকতে করণীয়

প্রকাশিত সময় : ০৯:৪৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪