শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের গুজব ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও মন্দির রক্ষার আহ্বান জানান শিক্ষার্থীরা। শুধু আহ্বান জানিয়েই ক্ষ্যান্ত থাকেননি তাঁরা; দেশব্যাপী মন্দিরে মন্দিরে রাতভর পাহারা দেন তাঁরা।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখা যায় মধ্যরাতে মন্দিরের সামনে পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা। মন্দিরের সামনে পাহারা দিতে দেখা গেছে বিভিন্ন মাদ্রাসার ছাত্রদেরও।
শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। আমাদের ভাইদের কেউ যাতে কোনো ক্ষতি করতে না পারে সে জন্য আমরা পাহারা দিচ্ছি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 



















