মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাংক থেকে গ্রাহকরা যে পরিমাণ নগদ টাকা তুলতে পারবেন

দেশের বিদ্যমান পরিস্থিতিতে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের চাপ বেড়েছে। ফলে নিরাপত্তার স্বার্থে নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গ্রাহকরা ব্যাংক থেকে ৫ লাখ টাকার বেশি নগদ উত্তোলন করতে পারবেন না। শনিবার (৩১ আগস্ট) রাতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায়, কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক বাংলাদেশ ব্যাংকে জানাতে বলা হয়েছে। একজন গ্রাহক নগদ ৫ লাখ টাকার বেশি উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ টাকা ব্যাংক থেকে ব্যাংক, এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দিয়ে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের জানিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সরকার পরিবর্তনের পর প্রথমে নগদ টাকা উত্তোলনের সীমা এক লাখ টাকা, পরবর্তীতে যথাক্রমে ২ লাখ এবং ৩ লাখ টাকা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। গত সপ্তাহে ৪ লাখ টাকা উত্তোলনের সীমা নির্ধারণ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। আর এবার ৫ লাখ টাকা উত্তোলনের সীমা নির্ধারণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্যাংক থেকে গ্রাহকরা যে পরিমাণ নগদ টাকা তুলতে পারবেন

প্রকাশিত সময় : ১২:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪