মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নভেম্বরে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৭ কোটি ২৮ লাখ ডলার

আওয়ামী সরকার পতনের পর থেকে দেশে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। চলতি মাস নভেম্বরের প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ২৮ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪২ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

নভেম্বরের ৩ থেকে ৯ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৬১ কোটি ২৫ লাখ ৮০ হাজার ডলার। আর প্রবাসীরা ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে পাঠিয়েছেন ৪ কোটি ২৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।

তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নভেম্বরে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৭ কোটি ২৮ লাখ ডলার

প্রকাশিত সময় : ১০:১০:০১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪