সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না।”

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, “গত সাড়ে ১৫ বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে।”

মাহমুদগত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় শিল্প সচিব জাকিয়া সুলতানাসহ নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরি, পুলিশ সুপার মো.আব্দুল হান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে: শিল্প উপদেষ্টা

প্রকাশিত সময় : ০৬:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪