সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সয়াবিন তেলে ভ্যাট কমাল সরকার

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের ওপর শুল্ক ও ভ্যাট অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ সোমবার এনবিআরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভোজ্যতেলের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্তটি আজ থেকে কার্যকর হবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত চালু থাকবে।

পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম ওয়েল আমদানিতে বিদ্যমান সব আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর আগামী ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড পৃথক ৩টি প্রজ্ঞাপন জারি করেছে।

তিনটি প্রজ্ঞাপনে সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম ওয়েল বিক্রয়ের ওপর স্থানীয় পর্যায়ে প্রদেয় মূল্য সংযোজন কর উল্লেখিত সময়কাল পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ছাড়া ভোজ্যতেলে আমদানি পর্যায়ে মূসক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে করে ভোজ্যতেলের ওপর আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূসক ব্যতীত অন্য কোনো শুল্ক-করা অবশিষ্ট থাকবে না।

এর আগে গত ৯ ডিসেম্বর ব্যবসায়ীদের চাপে সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। দাম বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকা এবং খোলা সয়াবিন ১৫৭ টাকা করা হয়। এর আগে এই দাম ছিল যথাক্রমে ১৬৭ ও ১৪৯ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

সয়াবিন তেলে ভ্যাট কমাল সরকার

প্রকাশিত সময় : ১০:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪