রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আরএমপির অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ১৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: সোহাগ রহমান (৩৭) ও মো: রেজাউল করিম (২৫)। সোহাগ রহমান রাজশাহী মহানগরীর পবা থানার শ্রীপুর এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে। সে নওহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। আওয়ামী লীগ কর্মী রেজাউল করিম রাজশাহী জেলার বাগমারা থানার কানাই শহর এলাকার মো: ইদ্রিস আলীর ছেলে। বর্তমানে সে মহানগরীর বোয়ালিয়া থানার দরিখরবোনা আমবাগান এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরএমপির অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ১৩

প্রকাশিত সময় : ০৯:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫