রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: সোহাগ রহমান (৩৭) ও মো: রেজাউল করিম (২৫)। সোহাগ রহমান রাজশাহী মহানগরীর পবা থানার শ্রীপুর এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে। সে নওহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। আওয়ামী লীগ কর্মী রেজাউল করিম রাজশাহী জেলার বাগমারা থানার কানাই শহর এলাকার মো: ইদ্রিস আলীর ছেলে। বর্তমানে সে মহানগরীর বোয়ালিয়া থানার দরিখরবোনা আমবাগান এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আরএমপির অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ১৩
-
রাজশাহী প্রতিনিধি : - প্রকাশিত সময় : ০৯:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- ১৬৩
Tag :
সর্বাধিক পঠিত



























