বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রা বাতিলের টিকিটের টাকা ফেরত দেবে রেল

রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা। তবে আগে থেকে কেনা টিকিটের টাকা ফেরত দেবে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দাবি বহুলাংশে মেনে নেওয়া সত্ত্বেও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেনি। এ কারণে আজ (২৮ জানুয়ারি) থেকে রেল চলাচলে বিঘ্ন ঘটতে পারে। রেলের যাত্রা বাতিল হলে আগে থেকে ক্রয়কৃত টিকিটের টাকা রেলওয়ে কর্তৃক ফেরত দেবে।”

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত ১২টার পর থেকে কর্মবিরতি ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

সমস্যার সমাধানে সোমবার ঢাকার কমলাপুরে আন্দোলনকারী রানিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন রেলওয়ের কর্মকর্তারা। তবে বৈঠকে কোনো সমাধান আসেনি।

বৈঠক থেকে বের হয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. সাইদুর রহমান।

তাদের কর্মবিরতি প্রত্যাহারে আহ্বান জানায় রেল কর্তৃপক্ষ। তাতে সাড়া না দেওয়ায় আজ সকালে রেল যাত্রীদের জন্য বিআরটিসির বিশেষ বাস চালানোর ঘোষণা দেয় সরকার।

রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো অপর এক বিজপ্তিতে বলা হয়, “বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ২৮ জানুয়ারি থেকে সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।”

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলেও জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যাত্রা বাতিলের টিকিটের টাকা ফেরত দেবে রেল

প্রকাশিত সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫