সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত ও মিয়ানমার থেকে এলো ৩৭ হাজার মেট্রিক টন চাল

ভারত ও মিয়ানমার থেকে ৩৭ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ।

বুধবার (২৯ জানুয়ারি) এমভি এটিএন ভিক্টরি ও এমভি বিএমসি প্যানডোরা নামের চালবোঝাই দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও খাদ্য অধিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানিয়েছেন, ভারত থেকে আমদানি করা ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বাল্ক ক্যারিয়ার জাহাজ এমভি বিএমসি প্যানডোরা। মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে এমভি এটিএন ভিক্টরি নামের অপর একটি জাহাজ। জাহাজগুলো থেকে চাল খালাসের প্রক্রিয়া চলছে।

খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম জানিয়েছেন, জি-টু-জি চুক্তির ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি হয়েছে।  উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা হয়েছে ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ভারত ও মিয়ানমার থেকে এলো ৩৭ হাজার মেট্রিক টন চাল

প্রকাশিত সময় : ০৪:৪৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫