সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-মিয়ানমার থেকে এলো সাড়ে ৩০ হাজার টন চাল

প্রতিবেশী দুই দেশ ভারত ও মিয়ানমার থেকে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ শুক্রবার চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে ও মোংলা বন্দরে ভারত থেকে এসব চাল এসে পৌঁছায়।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এ ছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৭ হাজার ৫০০ মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি আলফা। জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা সাড়ে ৮ হাজার এবং ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে আরও দুটি জাহাজ আগামীকাল শনিবার ও আগামী পরশু রবিবার মোংলা বন্দরে পৌঁছাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ভারত-মিয়ানমার থেকে এলো সাড়ে ৩০ হাজার টন চাল

প্রকাশিত সময় : ০৯:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫